মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অভিনেত্রী শিলাকে জড়িয়ে ধরে কিশোরের চুম্বন ভিডিও ভাইরাল

অভিনেত্রী শিলাকে জড়িয়ে ধরে কিশোরের চুম্বন ভিডিও ভাইরাল

শুটিং করছিলেন অভিনেত্রী শিরিন শিলা। পুলিশের পোশাক পরে শুটিং করছিলেন। এ সময় এক ছিন্নমূল কিশোর এগিয়ে আসে, শিরিন শিলাকে জড়িয়ে ধরে। নেহাত শিশু ভেবেই অভিনেত্রী তাকে বুকে স্থান দেন।

তারপর একসময় শিরিন শিলাকে ওই  কিশোর বলে, ‘আমাকে নিয়ে যাও, আমি পড়াশোনা করব’ বলেই আবার জড়িয়ে ধরে। শেষদিকে কিশোর শিরিন শিলার গালে চুম্বন দেয়। 

অভিনেত্রী শিরিন শিলা নিজেই ভিডিওটি নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেন। ক্যাপশন দিয়ে লেখেন ‘এ কেমন ভালোবাসা?’


বিষয়টি নিয়ে শিরিন শিলা বলেন, গতকাল সকালে ‘দ্য রাইটার’ সিনেমার আউটডোরে শুটিং করার জন্য ধামরাইয়ের একটি এলাকায় যাই।

শুটিং স্পটে উপস্থিত একটি ছেলে আমাকে দেখে এগিয়ে আসে এবং কথা বলতে চায়। আমি তাকে কাছে টেনে কথা বলি। ওই ছেলে তখন আবেগী কণ্ঠে আমাকে বলে, তার নাকি মা-বাবা নেই; তাকে কেউ ভালোবাসে না।

শিলা বলেন, ওই ছেলের এ কথায় তার প্রতি মায়া জন্মে আমার।


এ কারণে তার কাঁধে হাত রেখে তাকে আদর করি। তখন সে বলে তার খিদে লেগেছে, তাই আমি তাকে খাওয়ার জন্য কিছু টাকাও দিই। এর পরই সে আমাকে জড়িয়ে ধরে। বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছি। আমার কাছে তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে।

অভিনেত্রী আরো বলেন, ‘সে আমাকে আরো জানায়, সে নাকি কখনো গাড়িতে ওঠেনি। এ কারণে আমার সঙ্গে গাড়িতে উঠবে। এই বলেই আমাকে ফের জড়িয়ে ধরে হঠাৎ গালে চুমু দেওয়ার চেষ্টা করে। তার এ ঘটনায় হতভম্ব হয়ে যাই আমি। পরে শুটিংয়ে থাকা লোকজন তাকে সরিয়ে নিলে আমি গাড়িতে করে ফিরে আসি।’ 

শিরিন শিলার এই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। নানা প্রতিক্রিয়ায় ফেসবুক সরগরম হয়ে উঠেছে।