সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৬:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

আইকন গ্রুপের এমডি নুরুল হুদার দেশত্যাগে নিষেধাজ্ঞা 

আইকন গ্রুপের এমডি নুরুল হুদার দেশত্যাগে নিষেধাজ্ঞা 

দুর্নীতির মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়া ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে ডেভেলপার কোম্পানি আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নুরুল হুদার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। 
 

রোববার (১৪ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. আস সামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। অনুসন্ধান টিমের কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তার আবেদনে উল্লেখ করেন, আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হদা ও অন্যান্যদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়া ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মো. নুরুল হুদা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।