বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:০০:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্বকাপের সূচি কবে দেওয়া হবে জানে না আইসিসিও

বিশ্বকাপের সূচি কবে দেওয়া হবে জানে না আইসিসিও

ইংল্যান্ডে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মাঝেই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি দেওয়ার কথা শোনা গিয়েছিল। সেই টেস্টের আজ তৃতীয় দিন চলছে, কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত ঘোষিত হয়নি বিশ্বকাপের সূচি! 

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) জয় শাহ জানিয়েছিলেন, ইংল্যান্ডের ওভালে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলাকালীনই ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করা হবে।

বিষয়টি নিয়ে আইসিসিও কিছু বলতে পারছে না। গতকাল বৃহস্পতিবার বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল অনুষ্ঠানে আলাপকালে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডিচ বলেছেন, ‘আমার মনে হয় আজও আমরা আয়োজকদের কাছ থেকে সূচিটি পেতে পারি।


এরপর অংশগ্রহণকারী দেশ ও ব্রডকাস্টারদের সাথে আলোচনা করতে হবে আমাদের। পরবর্তীতে যতটা দ্রুত সম্ভব আমরা প্রকাশ করতে পারব। এমন ইভেন্টের ক্ষেত্রে আমরা সব সময়ই স্বাগতিকদের সাথে একত্রে কাজ করি।’

পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে রাজি নয় ভারত। এজন্য ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ না খেলার হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান। এই ইস্যুতে বিলম্ব হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে খোলাসা করে বলতে রাজি হননি অ্যালার্ডিচ। তিনি বলেন, ‘যতক্ষণ না আমি সূচিটা দেখছি, ততক্ষণ আমি অপেক্ষা করছি। আশা করি, খুব দ্রুতই কিছু একটা দেখতে পাব।

আমাদের ইভেন্ট দল বিভিন্ন দেশের ইভেন্ট আয়োজন করতে অভিজ্ঞ। নিয়ন্ত্রণের মধ্যে সবকিছু করা যাবে।’