মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৪:৫৩:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মুরাদনগরে ৫ মাসে কোরআনের হাফেজ ৮ বছরের শিশু সাইদুল ইসলাম 

মুরাদনগরে ৫ মাসে কোরআনের হাফেজ ৮ বছরের শিশু সাইদুল ইসলাম 

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-

 

বাইড়া বড় বাড়ী দারুল কুরআান নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায়  ৫ মাস ১৮ দিনে পুরো কুরআন শরীফ হিফজ করার অনন্য গৌরব অর্জন করেছে হাফেজ সাইদুল ইসলাম নামে এক শিশু।

 

মুরাদনগরে ৫ মাসে কোরআনের হাফেজ ৮ বছরের শিশু সাইদুল ইসলাম 


 

শিশু সাইদুল ইসলাম (৮) কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বাইড়া গ্রামের সবজি ব্যাবসায়ী আক্কাস আলী ছেলে।


গত মঙ্গলবার (২৪ জুন) শিশু হাফেজ সাইদুল ইসলাম কে সংবর্ধনা  ও দোয়ার মাহফিলের আয়োজন করেছিলেন।


হাফেজ অহিদুর রহমান সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ২২ নং টনকি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  তৈয়বুর রহমান ( তুহিন), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  হযরত আমজাদ হোসাইন, দাঃবাঃ হাফেজ বায়জিদ, সাজ্জাদ হোসেন ও শিক্ষক ডালিম ২৬/৫ সমাপনী পড়া শোনেন  ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের হিফাজা বিভাগের প্রধান হাফেজ সহিদুল ইসলাম।


মাদ্রাসা ও এতিম খানার প্রধান শিক্ষক সহিদুল ইসলাম বলেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে ও হিফজ বিভাগের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও সাইদুলের আন্তরিক প্রচেষ্টায় খুব কম সময়ে হিফজ সমাপ্ত করতে পেরেছে, সে। গত ৫ ই জানুয়ারী২০২২ সালে এ মাদ্রাসাটি নতুন উদ্ভোদন করেন। মাদ্রাসায় ছাত্র সংখ্যা ৫১ জন।


মুরাদনগরে সাইদুল ইসলাম (৮)  শিশু কোরআনে হাফেজ হওয়ার গোরব অর্জন করেছে। তার কৃতিত্বে অভিভাবকসহ শিক্ষক-সহপাঠীরা ও আনন্দিত এলাকা বাসী উজ্জল ভবিষ্যৎ কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাইদুল ইসলামের পরিবার।


সাইদুলের বাবা আক্কাস আলী বলেন, ছোটবেলা থেকেই কোরআন হিফজের বিষয়ে সাইদুলের প্রবল ইচ্ছা ও আকর্ষণ ছিল। মাদ্রাসায় ভর্তির জন্য সে নিজেই প্রচেষ্ট করে। গত ৬ ই ডিসেম্বর ২০২৪ ইং তাকে মাদ্রাসায় ভর্তি করা হয়। ২০২৫ সালের শুরুতে তাকে পবিত্র কোরআনের সবক দেওয়া হয়। এর পাঁচ মাসের মধ্যেই সে কোরআনে হাফেজ হয়ে ওঠে। দ্রুত সময়ে তার সফলতায় পরিবার ও শিক্ষকরা সবাই খুব খুশি।
 

হাফেজ সাইদুল বলেন, আমি চেষ্টা করেছি, আল্লাহ সহায়তা ছিলেন বলেই মহাগ্রন্থ কোরআন আয়ত্ত করতে পেরেছি। ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আলেম হওয়ার জন্য সবার দোয়া চায় সে।