বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১১:০৩:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বনপাড়া পৌর প্রশাসকের নামে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন 

বনপাড়া পৌর প্রশাসকের নামে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন 

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম এর নামে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে বনপাড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ।


বুধবার (২৮ মে) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র বনপাড়া বাজারে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম বনপাড়া পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর বড়াইগ্রাম উপজেলার প্রাণকেন্দ্র বনপাড়া পৌর ও বাজার এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে বাজার এলাকায় স্বল্প সময়ের মধ্যে যে উন্নয়ন হয়েছে বিগত ১৫ বছরে এমন উন্নয়ন হয়নি। বক্তার আরো বলেন, স্বৈরাচার সরকারের দীর্ঘ ১৫ বছরের লুটপাটের পর এমন উন্নয়নের ধারাবাহিকতা বাধাগ্রস্ত করতে কিছু সুবিধাবাদী কুচক্রী মহল পৌর প্রশাসকের নামে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে, আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় তারা হুশিয়ার বিয়ে বলেন, এ বাজার আমাদের, কোন অপশক্তি এই চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।


এসময় উপস্থিত ছিলেন, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, মোঃ আলতাফ হোসেন মৃধা, মোঃ ইব্রাহীম হোসেন সহ সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ ও সূধীজন।#নাটোর প্রতিনিধি,