সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৯:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জামায়াত আমির শফিকুর রহমানের বক্তব্য: ‘শুধু একাত্তর নয়, ১৯৪৭ থেকে যত ভুল, সব কিছুর জন্য ক্ষমা চাই’

জামায়াত আমির শফিকুর রহমানের বক্তব্য: ‘শুধু একাত্তর নয়, ১৯৪৭ থেকে যত ভুল, সব কিছুর জন্য ক্ষমা চাই’

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত জামায়াতে ইসলামীর কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, কারও যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি দল ও ব্যক্তিগতভাবে তাদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন।”
 

বুধবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
 

শফিকুর রহমান বলেন, “আমরা এই ক্ষমা আগেও একাধিকবার চেয়েছি। শহীদ গোলাম আযম চেয়েছেন, মতিউর রহমান নিজামী চেয়েছেন, আমিও চেয়েছি। সম্প্রতি এটিএম আজহারুল ইসলাম কারামুক্ত হওয়ার পরও আমি বলেছি—শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত জামায়াতের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।”
 

তিনি আরও বলেন, “আজকের দিন পর্যন্ত আমরা কখনও ভুল করিনি—এমন দাবি করা ঠিক নয়। মানুষ হিসেবে আমাদের ভুল হতেই পারে। শত সিদ্ধান্তের মধ্যে একটি যদি বেঠিক হয়, তাতে জাতির ক্ষতি হতে পারে। তাই সেই ভুলের জন্য ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই। এখন কেউ কেউ বলেন—এই ভাষায় নয়, ওই ভাষায় ক্ষমা চাইতে হবে। আমি বলি, আমরা তো বিনা শর্তেই মাফ চেয়েছি, এর পরেও আর কিছু বাকি থাকে কোথায়!”