সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

গোপালগঞ্জের ঘটনায় তদন্তে সরকারের উচ্চপর্যায়ের কমিটি

গোপালগঞ্জের ঘটনায় তদন্তে সরকারের উচ্চপর্যায়ের কমিটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ ঘিরে গোপালগঞ্জে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত নেতাকর্মীদের হামলা, সহিংসতা এবং প্রাণহানির ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তদন্ত কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিকে। কমিটিতে আরও সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব।

কমিটিকে ঘটনাগুলো বিস্তারিতভাবে তদন্ত করে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনশৃঙ্খলা বজায় রাখা এবং বেআইনি কর্মকাণ্ড ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।