সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৫:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ভেনিজুয়েলা ৩-০ গোলে জ্যামাইকাকে হারিয়ে কোপা আমেরিকার বি গ্রুপ চ্যাম্পিয়ন

ভেনিজুয়েলা ৩-০ গোলে জ্যামাইকাকে হারিয়ে কোপা আমেরিকার বি গ্রুপ চ্যাম্পিয়ন

প্রথম দুই ম্যাচ জিতে ‌‘বি’ গ্রুপ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল ভেনিজুয়েলা। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে জ্যামাইকাকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। সোমবার (১ জুলাই) কোপা আমেরিকার ‌‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুই দুইটি। যেখানে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিতভাবে শেষ আটের টিকিট কাটে ভেনিজুয়েলা।

 

বাংলাদেশ সময় এদিন সকাল ৭টায় টেক্সাসের কিউটু স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। ম্যাচের শুরুতে একটু রয়েসয়ে খেলে ভেনিজুয়েলা। এই সুযোগে কিছুটা চাপ তৈরি করার চেষ্টা করে জ্যামাইকা। তবে শক্তিসামর্থ্যের দিক থেকে তারা যে অনেক এগিয়ে সেটি কিছুক্ষণ পরই বুঝিয়ে দিতে থাকে ভেনিজুয়েলা। ১৬ মিনিটেই দুটি আক্রমণ করে তারা। এরপর ২৭ মিনিটে জন বেলের ক্রস থেকে বল পেয়ে বাইরে দিয়ে মারেন ডেমিওন লোই।

 

প্রথমার্ধে আরও কিছ আক্রমণ পরিচালনা করে ভেনিজুয়েলা। মাঝে মাঝে দুই একটি আক্রমণ ছিল জ্যামাইকারও।০ তবে এই অর্ধে গোল পায়নি কোনো দল। গোলশূন্য সমতাতেই বিরতিতে যায় দুই দল।দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই এগিয়ে যায় ভেনিজুয়েলা। জন আরামবুরোর অ্যাসিস্টে দারুণ হেডে গোল করেন ইডুয়ার্ড বেলো। ৭ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে ভেনিজুয়েলা।

 

এবার বাঁপায়ের দুর্দান্ত শটে জ্যামাইকার জাল খুঁজে বের করেন সলেমন রনডন। তাকে অ্যাসিস্ট করেন বেলো। দ্বিগুণ ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় জ্যামাইকা। ৮৫ মিনিটে ব্যবধান তিনগুণ করে (৩-০) করে ভেনিজুয়েলা। এতে ম্যাচ থেকে ছিটকে যায় জ্যামাইকা। অবশেষে দুর্দান্ত জয়ে গোটা ৯ পয়েন্ট নিয়ে শেষ আটে জায়গা করে নেয় ভেনিজুয়েলা।