সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:২০:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড  বসত ও ভাড়া বাড়িতে আগুন, কোটি টাকারক্ষতি

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড  বসত ও ভাড়া বাড়িতে আগুন, কোটি টাকারক্ষতি

সীতাকুণ্ড প্রতিনিধিঃ-

 

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে রঙ্গিপাড়া এলাকায় আলী আকবর এর বসত বাড়ি ও ভাড়া বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪ টি ঘর পুড়ে কোটি টাকার সম্পদ ক্ষ তি হয়েছে।

শনিবার (২৩আগস্ট) বিকেল ৬ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ৪টি ঘরের  আসবাবপত্র স্বর্ণ অলঙ্কার, নগদ অর্থ, মূল্যবান কাগজপত্রসহ বসতবাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে   সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট তাৎক্ষানিক ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছি। বাড়ীর লোকজন জানায়, আগুন লাগার সাথে সাথে  মুহূর্তের মধ্যে বসত বাড়ির প্রতিটি রুমে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে বাড়ির মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস পৌঁছার পর আগুন নিয়ন্ত্রণে আসে।