বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

আবুল খায়ের ষ্টীল মিলে ডাকাতের হামলা,মালামাল লুট

আবুল খায়ের ষ্টীল মিলে ডাকাতের হামলা,মালামাল লুট

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:-


 

চট্রগ্রাম সীতাকুণ্ড আবুল খায়ের ষ্টীল মেল্টিং লিমিটেডের ওয়ার্কশপে ২০/২৫ জনের একটি ডাকাত দল হামলা চালিয়ে দারোয়ানদের কে জিম্মি করে প্রায় সাত লক্ষ টাকার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

 

আবুল খায়ের ষ্টীল মিলে ডাকাতের হামলা,মালামাল লুট



এব্যাপারে সীতাকুণ্ড থানায় অভিযোগ করা হয়েছে।
 

কারখানার এজিএম ইমরুল কায়েস ভূঁইয়া প্রতিনিধি কে জানায়, গতকাল ভোর পোনে ৬ টায় সীতাকুণ্ডের সোনাইছড়িস্হ আবুল খায়ের ষ্টীল মেল্টিং লিঃ কারখানার ট্রান্সপোর্ট ওয়ার্কসপে ভোরসকাল পোনে ৬ টায় ১২/১৫ জনের এসটি ডাকাত দল রামদা,ছুড়ি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে কর্তব্যরত দারোয়ান কে জিম্মি করে কারখানার ট্রান্সপোর্ট ওয়ার্কসপ থেকে ৬০০ শত ফিট ওয়েল্ডিং ক্যাবল,৩ টি ওয়েল্ডিং মেশিন,ওয়েল্ডিং থেন্ডার মেশিন ৩ টি,গ্রান্ডিং মেশিন ২ টি,ইলিক্ট্রিক ক্যাবল ৭ আরএম,প্রোপেলার সেপ্ট,কানেক্টিং রড, এমএস সেফ্ট,ব্রাশসেপ্ট সহ প্রায় অনুমানিক সাত লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।যাওয়ার সময় বলে যায় যদি মামলা করে তাহলে আবারো এসে সবকিছু নিয়ে যাবে সাথে মারধরও করবে।


তিনি আরো বলেন,ডাকাতগুলো হযতো স্হানীয় নাহয় এতো সাহস দেখাতোনা।দীর্ঘদিন ধরে একটি চক্র আবুল খায়ের ষ্টীলের নানান ক্ষতিসাধন ও বিরোধী অবস্হানে থেকে চুরি ডাকাতির ঘটনা ঘটাচ্ছে।তিনি তদন্ত সাপেক্ষে এসব ঘটনার দূষি ব্যাক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।