সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৫:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাংলাদেশ শক্তিশালী দল: অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশ শক্তিশালী দল: অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের সুপার এইটের যাত্রা শুরু হবে আগামীকাল শুক্রবার ভোর সাড়ে ৬টায়। প্রতিপক্ষ গত বছরের ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া। এরইমধ্যে দুই দলই সেরে নিয়েছে নিজেদের প্রস্তুতি। বিশ্ব আসরে অসিদের কাছে হারের বৃত্ত এখনো ভাঙতে পারেনি বাংলাদেশ। আগামীকাল সেই বৃত্ত থেকে বের হওয়াই টাইগারদের লক্ষ্য।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে পাঁচবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে সবগুলোই জিতেছে অস্ট্রেলিয়া। তবে এবারের বিশ্বকাপে বাংলাদেশ যেভাবে খেলছে, তাতে অস্ট্রেলিয়াও এই ম্যাচ চ্যালেঞ্জ মনে করছে।
 অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শের মুখে ফুটে উঠেছে বাংলাদেশ দলের প্রশংসা। তিনি জানিয়েছেন, জেতার সামর্থ্য আছে বাংলাদেশের। তারা শক্তিশালী দল। তরুণ কিছু ক্রিকেট তাদের দলকে শক্তিশালী করেছে।

মার্শের ভাষায়, ‘বিশ্বকাপে যে কোনো দলের জন্য সুপার এইটে খেলতে হলে অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা জানি, এই পরিস্থিতিতে বাংলাদেশ একটি শক্তিশালী দল। সুতরাং তাদের প্রতি আমাদের অনেক সম্মান আছে। আশা করি, আমরা আমাদের ভালো খেলাটা খেলতে পারবো। তাদের অনেক অভিজ্ঞতা আর কয়েকজন তরুণ ক্রিকেটার আছে। তারা একটি ভালো দল। এ কারণেই তারা সুপার এইট উঠতে পেরেছে। তাই, আমরা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’