মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫১:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সোনার শাড়িতে মোহময়ী কৃতি

সোনার শাড়িতে মোহময়ী কৃতি

২৪ ক্যারেটের সোনার গয়নায় অবাক হওয়ার কিছু না থাকলেও ২৪ ক্যারেটের  সোনার জড়ি বসানো শাড়ির কথা  শুনে অবাক হতেই হবে। আর এমনই এক চোখ ধাঁধানো শাড়িতে চমকালেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস বাংলা এবং জি নিউজ এর প্রতিবেদন অনুযায়ী 'আদিপুরুষ'-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সোনার শাড়িতে মোহময়ী রূপে নজর কেড়েছেন বলি এই সুন্দরী।  


জানা যায় শাড়িটি ভারতীয় ফ্যাশন ডিজাইনার আবু জানি সন্দীপ খোসলার তৈরি । ২৪ ক্যারেট সোনার জড়ি সহ জারদৌসি বর্ডারের এই খাদি দিয়ে অফ-হোয়াইট শাড়িটি তৈরি হয়েছে। শাড়িটি তৈরি করতে কৃতির নতুন সিনেমা 'আদিপুরুষ' এর সীতা চরিত্র থেকে অনুপ্রাণিত হয়েছে।

প্রসঙ্গত 'আদিপুরুষ' ট্রেলার মুক্তির অনুষ্ঠানের জন্য কৃতি এই ২৪ ক্যারেট সোনার জড়ি বসানো শাড়িতে ধরা দিয়েছে। সঙ্গে হলুদ জারদৌসি কাজের ব্লাউজ পরেছেন। আর সেই সঙ্গে তিনি তার ডান কাঁধে নিয়েছেন একটি ওড়না।