সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৮:১০:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কৃষি ব্যাংকের দুই ব্যবস্থাপকসহ ৩ কর্মকর্তা আত্মসাতের অভিযোগে কারাগারে

কৃষি ব্যাংকের দুই ব্যবস্থাপকসহ ৩ কর্মকর্তা আত্মসাতের অভিযোগে কারাগারে

ঢাকা প্রেস নিউজ

কৃষি ব্যাংকের প্রায় ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই ব্যবস্থাপকসহ ৩ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

সোমবার (১ জুলাই) দুপুরে খুলনার সিনিয়র বিশেষ জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মাহমুদা বেগম শুনানি শেষে জামিন না-মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবর রহমান ও সেলিম আল আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
 

মামলার আসামিরা হলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, ফুলতলা শাখার সাবেক ব্যবস্থাপক মো. আজিজুর রহমান, সাবেক ব্যবস্থাপক কেএম জাকারিয়া ও পরিদর্শক সৈয়দ হাসমত আলী।
 

  • অভিযোগ:
    • আসামিরা পরস্পর যোগসাজসে ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৩২টি ঋণের বিপরীতে ৮৪ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন।

       
  • আইনি পদক্ষেপ:
    • ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফয়সাল কাদের ২০২১ সালের ২৭ জানুয়ারি বিশেষ জেলা জজ আদালতে মামলা দায়ের করেন।