সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৮:৫৪:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে দুদকের অভিযান

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে দুদকের অভিযান

সাদিক অ্যাগ্রোকে প্রতারণামূলকভাবে সহায়তার অভিযোগে সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশিন (দুদক)। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এই তথ্য জনিয়েছেন।

 

সোমবার বেলা ১১টার দিকে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে ওই প্রতিষ্ঠান থেকে সাদিক এগ্রোর ব্যবসা সম্পর্কিত নথিপত্র সংগ্রহ করা হয়। তাতে সাদিক এগ্রোকে নিয়মবহির্ভূত সহায়তার কিছু তথ্য মিলেছে।

 

দুদকের প্রধান কার্যালয় থেকে ৯ সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম গঠন করে অভিযান শুরু করা হয়। এর আগে শনিবার রাজধানীর মোহাম্মদপুরের সাতমসজিদ এলাকায় সাদিক এগ্রোর পুরো খামার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খাল উদ্ধারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানের তৃতীয় দিন খামারটি একেবারে ভেঙে দেওয়া হয়। বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান শুরু হয়। 

 

সাদিক এগ্রোর পুরো খামার গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে ট্রেড লাইসেন্স না থাকা, আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা এবং খালের পাড় ঘেঁষে স্থাপনা গড়ার নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে।