বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০১:৫৯:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ঈশ্বরদীতে লিচুর উৎপাদনে বিপর্যয়, বাজারে অপরিপক্ব লিচুর দাপট

ঈশ্বরদীতে লিচুর উৎপাদনে বিপর্যয়, বাজারে অপরিপক্ব লিচুর দাপট

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:-

 

ঈশ্বরদী (পাবনা): লিচুর রাজধানী হিসেবে খ্যাত ঈশ্বরদীতে এবার উৎপাদনে ধস নেমেছে। প্রতিবছর এই সময়ে হাটবাজার লিচুর ঘ্রাণে মুখর থাকলেও এবারের চিত্র ভিন্ন। কৃষি বিভাগ ও চাষিরা আগেই আশঙ্কা করেছিলেন ফলন বিপর্যয়ের, যা এখন বাস্তবে পরিণত হয়েছে।

 

ঈশ্বরদীতে লিচুর উৎপাদনে বিপর্যয়, বাজারে অপরিপক্ব লিচুর দাপট


 

বর্তমানে বাজারে যে লিচু পাওয়া যাচ্ছে, তা মূলত স্থানীয় জাতের দেশি বা ‘আঁটি লিচু’। এসব লিচু স্বাদ ও গুণগত মানে পিছিয়ে, তেমন রসালোও নয়। তবে মৌসুমের শুরু হওয়ায় নতুন ফলের স্বাদ নিতে অনেকেই কিনছেন। লিচুর চাহিদা মেটাতে বাজারে উঠেছে অপরিপক্ব লিচুও, যার দামও তুলনামূলকভাবে চড়া। ১০০ লিচুর এক আঁটি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়।
 

ফলন বিপর্যয় ও বাজার পরিস্থিতি
ঈশ্বরদী পৌর শহরসহ বিভিন্ন হাটবাজারে দেশি লিচুর বেচাকেনা শুরু হলেও কৃষক ও ব্যবসায়ীদের মুখে হতাশার সুর। মানিকনগর গ্রামের লিচু চাষি আমিরুল ইসলাম সরদার বলেন, “এবার গড়ে ২০-৩০ ভাগ গাছে লিচু ধরেছে। অতীতে কখনো এমন ফলন দেখিনি। বাজারে যা এসেছে, তা দেশি লিচু – সুস্বাদু নয়, তবু মানুষ কিনছে।”

 

রূপপুর গ্রামের প্রবীণ চাষি জালাল উদ্দিন জানান, “৫০ বছরের অভিজ্ঞতায় এমন ফলনহীনতা দেখিনি। বাজারে বেচাকেনাও খুব কম। ফলে লিচুর প্রকৃত মৌসুম শুরু হওয়ার আগেই বাজারে উঠেছে অপরিপক্ব লিচু।”
 

আওতাপাড়া ও জয়নগর শিমুলতালা বাজারের আড়তদার এবং ঈশ্বরদী ফল ভাণ্ডারের মালিক আশরাফুল ইসলাম বলেন, “বোম্বাই লিচু আসতে আর ৩-৪ দিন লাগবে। এখন যা আসছে তা আঁটি লিচু। মানভেদে দামও বেশি।”
 

আবহাওয়াজনিত কারণে ধস
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর ঈশ্বরদীতে প্রায় ৩,১০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। জাতের মধ্যে রয়েছে মোজাফ্ফর (দেশি), বোম্বাই ও চায়না থ্রি। তবে উৎপাদন আশানুরূপ নয়। প্রথমদিকে মুকুল আসার সময় আবহাওয়া অনুকূলে না থাকায় অর্ধেকেরও বেশি গাছে মুকুল আসেনি। পরে তীব্র তাপপ্রবাহে গাছ থেকে ঝরে পড়েছে লিচুর গুটি।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিতা সরকার জানান, “চলমান তাপপ্রবাহে লিচু গাছ থেকে ব্যাপক হারে ফল ঝরে পড়েছে। আবহাওয়ার এই পরিস্থিতি আরও এক সপ্তাহ চললে উৎপাদন আরও ৩০ ভাগ কমে যেতে পারে। আমরা চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছি, বিশেষ করে সেচ ও অন্যান্য ব্যবস্থাপনার বিষয়ে।”
 

প্রত্যাশা বোম্বাই লিচুকে ঘিরে
চাষি ও ব্যবসায়ীদের আশা, আগামী ২৫ মে থেকে বাজারে আসবে ঈশ্বরদীর বিখ্যাত রসালো বোম্বাই ও চায়না থ্রি জাতের লিচু। এই জাতগুলোর সুস্বাদু বৈশিষ্ট্য এবং দেশজুড়ে চাহিদার কারণে তখন বাজারে লিচুর বেচাকেনা গতি পাবে বলে তারা মনে করছেন।