রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৮:০২:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

জামায়াত নিষিদ্ধ আজই প্রজ্ঞাপন জারি হবে: আইনমন্ত্রী

জামায়াত নিষিদ্ধ আজই প্রজ্ঞাপন জারি হবে: আইনমন্ত্রী

ঢাকা প্রেস নিউজ
সরকার জামায়াতে ইসলামী ও তার অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।


 

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ সংগঠনগুলোকে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
 

আইনমন্ত্রী জানান, সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি দেশে সংঘটিত সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় জামায়াতের জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 

নিষিদ্ধ হওয়ার পর জামায়াত ও এর অঙ্গসংগঠনগুলো আর এই নামে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না।