সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৫১:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

উল্লাপাড়ায় ট্রাকের চাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

উল্লাপাড়ায় ট্রাকের চাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:-


 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে ট্রাকচাপায় বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—সলঙ্গা থানার পুরানবেড়া গ্রামের মৃত নূর মোহাম্মদ খন্দকারের ছেলে আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।
 

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে চড়িয়া মধ্যপাড়া গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।
 

পুলিশ জানায়, অসুস্থ বাবাকে চিকিৎসকের কাছে নিতে একটি অটোভ্যানে করে রওনা হন জুয়েল খন্দকার। পথিমধ্যে ভ্যানটি উল্টে গেলে বাবা-ছেলে রাস্তায় পড়ে যান। ঠিক সেই সময় নাটোর থেকে ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
 

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান।