মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৬০০ কোটির ক্লাবে জওয়ান ইতিহাস গড়ে ভারতে

৬০০ কোটির ক্লাবে জওয়ান ইতিহাস গড়ে ভারতে

মুক্তির পর থেকেই ঝড়ের গতিতে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে শাহরুখ খানের জওয়ান। দক্ষিণের হিটমেকার পরিচালক অ্যাটলি ও বলিউড বাদশা শাহরুখ খানের কম্বো প্যাক জওয়ান সবচেয়ে দ্রুততম সময়ে ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০ কোটির ল্যান্ডমার্ক অতিক্রম করেছে ভারতে যা ইতিহাস তৈরি করেছে হিন্দি চলচ্চিত্রে। এবার নতুন এক মাইলফলক অর্জন করে সকলের ধরাছোঁয়ার বাইরে কিং খান। ভারতীয় চলচ্চিত্রে ৬০০ কোটির ল্যান্ডমার্ক স্পর্শ করলেন ‘জওয়ান’ শাহরুখ।

মুক্তির ২৫তম দিনেই এই অনন্য রেকর্ড গড়েন কিং খান। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক এর মতে, ২৫তম দিনের আয়ের মাধ্যমে জওয়ান ভারতে ৬০০ কোটির আয় ছাড়িয়েছে। প্রতিবেদন অনুসারে, জওয়ানের প্রথম সপ্তাহের সংগ্রহ ছিল ৩৮৯.৮৮ কোটি। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি ১৩৬.১ কোটি আয় করে এবং তৃতীয় সপ্তাহে আয় করে ৫৫.৯২ কোটি।


চতুর্থ সপ্তাহে ২৩তম দিনে ৫.০৫ কোটি আয় করে জওয়ান। ২৪তম দিনে ৮.৫ কোটি এবং ২৫তম দিনে আয় করে ৮.৮০ কোটি রুপি। সব মিলিয়ে ঘরোয়া বক্স অফিসে এখন পর্যন্ত ৬০৪.২৫ কোটি আয় করেছে জওয়ান। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১০৬৮.৫৮ কোটি।

দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি পরিচালিত জওয়ানে প্রধান ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ খান। আরো রয়েছেন দীপিকা পাড়ুকোন, নয়নতারা, বিজয় সেতুপতি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার সহ এক ঝাঁক তারকা। ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় জওয়ান।