সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নরসিংদীতে তিন মাসের শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত আপন চাচি

নরসিংদীতে তিন মাসের শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত আপন চাচি

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী:


 

নরসিংদীর মাধবদী উপজেলার পাইকারদী গ্রামে মাত্র তিন মাস বয়সী এক শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচির (বড় ভাইয়ের স্ত্রী) বিরুদ্ধে। পারিবারিক বিরোধের জেরে শিশুটির ওপর এমন নিষ্ঠুর নির্যাতনের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, প্রায়ই শিশুটিকে ঘুমন্ত অবস্থায় রেখে তার মা ঘরের কাজ বা বাথরুমে গেলে হঠাৎ করেই শিশুটি চিৎকার করে কেঁদে উঠত। দিনের পর দিন এমন অস্বাভাবিক কান্নার ঘটনায় শিশুটির মায়ের সন্দেহ তৈরি হয়।
 

একপর্যায়ে ঘটনার সত্যতা জানতে তিনি গোপনে একটি ক্যামেরা স্থাপন করেন। অভিযোগ অনুযায়ী, মা বাথরুমে যাওয়ার পর শিশুটির সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের দৃশ্য ওই ক্যামেরায় ধারণ হয়।
 

পরিবারের দাবি, ভিডিওতে শিশুটির ওপর তার চাচির নির্যাতনের দৃশ্য স্পষ্টভাবে দেখা গেছে। ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
 

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। তবে এ বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।