মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৭:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

৩৯ নং ওয়ার্ডে জুলাই - আগস্ট শহীদদের স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩৯ নং ওয়ার্ডে জুলাই - আগস্ট শহীদদের স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

হোসেন বাবলা (চট্টগ্রাম):-

 

নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শরীফ এর উদ্যোগে বিগত ২০২৪ সালে জুলাই আগস্টে ছাত্র- জনতার আন্দোলনে সারাদেশে নিহতদের স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা ১ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

 

৩৯ নং ওয়ার্ডে জুলাই - আগস্ট শহীদদের স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত




সাবেক সহ-সভাপতি মোঃ শরীফ এর সভাপতিত্বে ও মোঃ নূরুল আমিনের সঞ্চালনায় সভায় জুলাই আগস্টে শহীদদের স্মরণ করে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ সুমন রহমান, মোঃ মোতাহের হোসেন বাদল, মোঃ এবাদুল হক, মোঃ সালাউদ্দিন, আশরাফ উদ্দিন আল-সাবা, মোঃ রাসেদ,মোঃ সালাউদ্দিন কাদের জনি।


প্রবীণ বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শফি সওদাগর, জাহাঙ্গীর আলম, মোঃ নজরুল ইসলাম,মোঃ ইউনুছ শরীফ,জুলাই আগস্ট বিপ্লবীদের মধ্যে মোঃ জাহিদ হোসেন, মোঃ লোকমান শরীফ, মোঃ শামীম আহমদ, মোঃ বাদশা , মোঃ আইয়ুব সহ- বিএনপি যুবদল -ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল , শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সভা শেষে বিশেষ দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং বিগত জুলাই আগস্টে শহীদদের জন্য বিশেষ দোয়া মোনাজাত ও আহতদের রোগমুক্তি কামনা করা হয়েছে।