বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ১১:০১:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

টোকিওতে প্রধান উপদেষ্টার সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

টোকিওতে প্রধান উপদেষ্টার সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

জাপানের রাজধানী টোকিওতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর প্রেসিডেন্ট তানাকা আকিহিকো।
 

বৃহস্পতিবার জাইকার জনসংযোগ বিভাগের ইরিনা মাহমুদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাক্ষাতে তানাকা আকিহিকো বাংলাদেশের টেকসই উন্নয়ন ও সার্বিক প্রবৃদ্ধির লক্ষ্যে জাইকার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে জাইকার দীর্ঘদিনের অবদান ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 

সাক্ষাৎকালে উভয়ে মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (MIDIP), প্রতিবেশী দেশের সঙ্গে সংযোগ স্থাপন, শিল্পোন্নয়ন ও তরুণ প্রজন্মের জন্য বিস্তৃত সুযোগ-সুবিধা সৃষ্টি—এই সব বিষয়ে আলোচনা করেন।
 

এ ছাড়া, অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন সংস্কার কর্মসূচি, বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নয়নের অগ্রগতি এবং জাইকার প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও মতবিনিময় করেন অধ্যাপক ড. ইউনূস ও তানাকা আকিহিকো।