মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৭:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুড়িগ্রামে কবরস্থানের ভেতর থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে কবরস্থানের ভেতর থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নিখোঁজের তিন দিন পর একটি কবরের দেয়ালের ভেতর থেকে সুমি বেগম (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের গাজিউর রহমান মাস্টারের মেয়ে এবং স্বামী পরিত্যক্তা ও মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন।
 

সোমবার (৩০ জুন) সকালে গ্রামের এক নারী লাউ তুলতে গিয়ে একটি আধাপাকা কবরের ভেতর মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি সনাক্ত করেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মুখমণ্ডলে আঘাতের চিহ্ন দেখা গেছে। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
 

নিহতের ভাই মঞ্জুরুল ইসলাম জানান, গত ২৭ জুন বিকেলে সুমি বেগম বাড়ি থেকে নিখোঁজ হন। মানসিক ভারসাম্যহীনতার কারণে বিষয়টিকে তারা গুরুত্ব দেননি। আজ তার মরদেহ দেখে তারা হতবাক হয়ে পড়েছেন।
 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ জানান, মরদেহের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং এটি একটি অস্বাভাবিক মৃত্যু বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।