সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৩:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী রায়হান চক্রের ৪ সহযোগী গ্রেপ্তার, বিদেশি অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী রায়হান চক্রের ৪ সহযোগী গ্রেপ্তার, বিদেশি অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

 

চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হানের অপরাধচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি দিদার ও আফসার, জোরারগঞ্জ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী বোরহান এবং হাটহাজারী থানার আজম হত্যা মামলার প্রধান আসামি দিদার।
 

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শীর্ষ সন্ত্রাসী রায়হানের অপরাধচক্রকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে চার সহযোগীকে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
 

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসসহ বিভিন্ন ধরনের গুরুতর অপরাধের একাধিক মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অপরাধচক্রের অন্যান্য সদস্য, অস্ত্রের উৎস এবং নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
 

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে শিগগিরই চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।