সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অবণ্টিত লভ্যাংশ ফেরত দিতে দেরি হলে গুনতে হবে জরিমানা

অবণ্টিত লভ্যাংশ ফেরত দিতে দেরি হলে গুনতে হবে জরিমানা

শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অবণ্টিত লভ্যাংশ পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিলে (সিএমএসএফ) জমা দিতে দেরি করলে জরিমানা গুনতে হবে কোম্পানিগুলোকে। গত সোমবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত আদেশ জারি করে। 
আদেশে বলা হয়েছে, তালিকাভুক্ত কোনো সিকিউরিটিজ যদি অবণ্টিত নগদ লভ্যাংশ তহবিলে জমা দিতে বিলম্ব করে, তবে প্রতি মাসের জন্য ২ শতাংশ হারে জরিমানা দিতে হবে। একই ভাবে অবণ্টিত বোনাস লভ্যাংশ তহবিলে স্থানান্তরে প্রতি মাসের বিলম্বের জন্যও ২ শতাংশ হারে জরিমানা গুনতে হবে। তবে বোনাস লভ্যাংশের ক্ষেত্রে এ জরিমানা নির্ধারিত হবে শেয়ারের বাজারমূল্যের ওপর ভিত্তি করে। এ ছাড়া বিনিয়োগকারীদের মধ্যে অবণ্টিত অধিকারমূলক শেয়ার বা রাইট শেয়ার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ে থাকা বিনিয়োগকারীদের চাঁদার অর্থ সময়মতো তহবিলে স্থানান্তর না করলেও প্রতি মাসের বিলম্বের জন্য ২ শতাংশ হারে জরিমানা গুণতে হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ২২ আগস্ট পুঁজিবাজারের উন্নয়ন ও তারল্য সংকট দূর করতে ২০ হাজার কোটি টাকার ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড গঠন করে বিএসইসি। 

নিয়ম অনুযায়ী, তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ বা রাইট শেয়ার বা চাঁদার অর্থ পরপর তিন বছর অবণ্টিত অবস্থায় পড়ে থাকলে তা পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিলে জমা দিতে হয়। কিন্তু আইন করার পরও অনেক প্রতিষ্ঠান অবণ্টিত লভ্যাংশের অর্থ সময়মতো তহবিলে জমা দিচ্ছে না। এ কারণে জরিমানার এ বিধান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।