মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১২:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইউক্রেনের গোলাবর্ষণ

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইউক্রেনের গোলাবর্ষণ

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলের ভালুইকি শহরে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে অন্তত সাতজন বেসামরিক লোক আহত হয়েছে। এদের মধ্যে একজন শিশুও আছে। অঞ্চলটির গভর্নর এ দাবি করেছে। আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, হামলায় পাঁচতলা ভবন ও চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে একটি ভবনে আগুন ধরেছে। এছাড়া বেলগোরদের উত্তরে কুর্স্ক অঞ্চলের গভর্নর রোমান স্টারোভোট বলেন, দুইটি গ্রামে গোলাবর্ষণ চালিয়েছে ইউক্রেন বাহিনী। 


তবে প্রাথমিক তথ্যানুসারে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রুশ এ গভর্নর। তবে আল জাজিরার পক্ষ থেকে রাশিয়ার এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া ইউক্রেনের পক্ষ থেকেও এসব হামলা নিয়ে মুখ খুলেনি। 

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৫ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।