বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৪:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ

কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ

ঢাকা প্রেস,রাঙ্গামাটি প্রতিনিধি:-
 

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে, উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতারঘাট এলাকায়।
 

নিখোঁজ পর্যটকদের মধ্যে প্রিয়ন্ত দাস (১৬) ও শাওন দত্ত (১৭) নামে দুই কিশোর রয়েছেন। শাওন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং সদরঘাট নালাপাড়া এলাকার জিদান দত্তের ছেলে। প্রিয়ন্ত শাওনের খালাতো ভাই, তবে তার পিতার পরিচয় জানা যায়নি।
 

এই ঘটনার বিবরণ দিতে গিয়ে নিখোঁজদের সঙ্গে থাকা বন্ধু সালমান আহমেদ বলেন, তারা ৯ জন বন্ধু মিলে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি নৌকায় কাপ্তাই ভ্রমণে এসেছিলেন। পরে চারজন মিলে কর্ণফুলী নদীর সীতারঘাট এলাকায় গোসল করতে নামেন। এদের মধ্যে দুজন নদী থেকে কূলে ফিরে আসেন, কিন্তু প্রিয়ন্ত ও শাওন পানিতে তলিয়ে যান। সালমান আরও জানান, তারা নদীতে নামার আগে মাদক সেবন করেছিলেন।
 

বিকেল ৩টা পর্যন্ত নিখোঁজ দুই পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে কাপ্তাই ফায়ার স্টেশনের কর্মী ও কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে কাজ করে যাচ্ছেন। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ জানান, নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।