রবিবার, ১ নভেম্বর, ২০২৬ এ ০৮:৫২:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু

সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু

কোটা সংস্কার আন্দোলনের ফলে দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি অস্থির হয়ে পড়ে। এই অস্থিরতার কারণে জনসাধারণের যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়, বিশেষ করে রেল পরিবহন।  দীর্ঘদিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হওয়ায় জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে।  

 

 আজ প্রথম দিনে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে ৫টি লোকাল ও কমিউটার ট্রেন। এতে স্বস্তি ফিরলেও ট্রেনগুলোয় যাত্রীর চাপ একেবারেই নেই। অন্যদিকে, বর্তমান পরিস্থিতিতে কিছুটা নিরাপত্তা শঙ্কা নিয়েই ভ্রমণ করছেন যাত্রীরা।

 

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, কারফিউ শিলিথকালীন যেসব ট্রেন গন্তব্যে পৌঁছাতে পারবে প্রাথমিকভাবে ওইসব লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সীমিত পরিসরে লোকাল ও কমিউটার ট্রেন চালু হলেও এখনো বন্ধ রয়েছে আন্তঃনগর ট্রেন। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে দূরপাল্লার ট্রেনগুলো চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে রেল কর্তৃপক্ষ।