সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৪:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অভিষেক ম্যাচে শূন্য, দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি; অভিষেক শর্মার

অভিষেক ম্যাচে শূন্য, দ্বিতীয় ম্যাচেই সেঞ্চুরি; অভিষেক শর্মার

অভিষেক ম্যাচে শূন্য করেছিলেন। পরের ম্যাচেই শতরান করলেন অভিষেক শর্মা। এক দিনের তফাতে বদলে গেল অভিষেকের ভাগ্য। পর পর তিনটি ছক্কা মেরে শতরান করলেন তিনি। ভারতের হয়ে সব থেকে কম ইনিংস খেলে টি-টোয়েন্টিতে শতরানের রেকর্ড গড়লেন অভিষেক। এটি তাঁর দ্বিতীয় ইনিংস ছিল। সেই ম্যাচেই শতরান করলেন তিনি।

রবিবার জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ৪৬ বলে শতরান করলেন অভিষেক। আটটি ছক্কা মারেন তিনি। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন অভিষেক। আইপিএলে তাঁকে এই রকম ভাবে ব্যাট করতে দেখা গিয়েছিল। সেই কারণেই ভারতীয় দলে সুযোগ দেওয়া হয় অভিষেককে। প্রথম ম্যাচে চার বলে শূন্য রান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেই শতরান করে বুঝিয়ে দিলেন তাঁকে দলে নিয়ে ভুল করেননি নির্বাচকেরা।

জ়িম্বাবোয়ের বিরুদ্ধে এর আগে কখনও কোনও ভারতীয় ব্যাটার টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করেননি। অভিষেকই প্রথম সেই কীর্তি গড়লেন।


ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন অভিষেক। এই বছর মার্চে তাঁর নাম জড়িয়ে গিয়েছিল সুরাতের তরুণী মডেল তানিয়া সিংহের মৃত্যুর সঙ্গে। অভিষেককে ডেকে জেরা করে পুলিশ। তানিয়া মৃত্যুর আগে কথা বলেছিলেন অভিষেকের সঙ্গে। সেই ঘটনা ভারতীয় ক্রিকেটারের জীবনে একটা চাপ তৈরি করেছিল।

২৩ বছরের অভিষেক যদিও খেলায় সেটার ছাপ পড়তে দেননি। এ বারের আইপিএলে ১৬ ম্যাচে ৪৮৪ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ২০৪.২২। আইপিএলে ৪২টি ছক্কা মেরেছিলেন অভিষেক। ভারতের জার্সিতেও তাঁকে সেই ফর্মে দেখা গেল।


ভারতের অধিনায়ক শুভমন রবিবার বেশি রান করতে পারেননি। দ্রুত আউট হয়ে যান তিনি। ভারতের হয়ে ইনিংস গড়ার দায়িত্ব ছিল অভিষেক এবং রুতুরাজ গায়কোয়াড়ের উপর। রুতুরাজ এক দিক ধরে রেখেছিলেন। অভিষেক আক্রমণ করতে থাকেন। ৩৩ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। পরের ৫০ রান করতে অভিষেক নেন মাত্র ১৩ বল।