সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৮:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বিমান বাংলাদেশ ৪০টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বিমান বাংলাদেশ ৪০টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের চাহিদা পূরণে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে অভ্যন্তরীণ রুটে ৪০টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। এছাড়াও এয়ারলাইন্সটি ১ থেকে ২০ রমজান পর্যন্ত তার বিভিন্ন অভ্যন্তরীণ রুটের মূল ভাড়ার ওপর ১৫ থেকে ২৫ শতাংশ ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।


ঈদ উপলক্ষে জাতীয় পতাকাবাহী সংস্থাটি ঈদের কয়েকদিন আগে ও পরে যাত্রীদের একটি যানজট মুক্ত আরামদায়ক ভ্রমণের জন্য প্রতি বছর অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে আসছে। 


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে কক্সবাজার ৫৯৯৯ টাকা, বরিশাল ৩৪৯৯ টাকা এবং সিলেট, চট্টগ্রাম, যশোর, রাজশাহী ও সৈয়দপুর ৪৪৯৯ টাকা মূল ভাড়া ঘোষণা করেছে। বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্সটি দেশের সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।