সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৩:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বাঙ্গরায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াবাসহ গ্রেপ্তার!

বাঙ্গরায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াবাসহ গ্রেপ্তার!

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকী গ্রাম থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ২২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি মতিন (৪৫), একই গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই ফরহাদুল হক সঙ্গীয় ফোর্সসহ টনকী গ্রামের হালিম সরকারের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় মতিনকে তার নিজ বসতঘর থেকে ২২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে এসআই বিকাশ সাহা বাদী হয়ে মতিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন আল মাহমুদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে মাদক ব্যবসায়ী মতিনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রবিবার তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।