বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৩:২২:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মুরাদনগরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন গ্রেফতার

মুরাদনগরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন গ্রেফতার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল আমিন (৫৪)–কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে নিজ বাড়ি ধনপতিখোলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত সুরুজ ব্যাপারীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের নভেম্বর মাসে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা এই গ্রেফতার অভিযান পরিচালনা করেন।

 

এ ছাড়া স্থানীয়দের অভিযোগ, রুহুল আমিনের বিরুদ্ধে এলাকায় সাধারণ মানুষের ওপর নিপীড়ন চালানোর একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি এক যুবককে পিটিয়ে আহত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

 

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, গ্রেফতারের পর রুহুল আমিনকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।