বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৩:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কোচ নিয়োগ দিতে চায় ব্রাজিল আনচেলত্তিকে

কোচ নিয়োগ দিতে চায় ব্রাজিল আনচেলত্তিকে

সেই কাতার বিশ্বকাপ ব্যর্থতার পর আর জাতীয় দলের কোচ নিয়োগ দেয়নি ব্রাজিল। অন্তর্বর্তী কোচ দিয়েই কাজ চালানো হচ্ছে। পাঁচবারের বিশ্বজয়ীদের সম্ভাব্য কোচ হিসেবে শোনা যাচ্ছে বেশ কয়েকটি নাম। কিন্তু কোনোটাই এখনো নিশ্চিত নয়।

এবার জানা গেল, তিতের উত্তরসূরী হিসেবে এখনো ব্রাজিলের এক নম্বর পছন্দ রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ এমনটাই বলেছেন।

এবারের মৌসুমে বার্সেলোনার কাছে লা লিগা ও ম্যান সিটির কাছে সেমিফাইনালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা স্বপ্ন শেষ হলেও রিয়াল মাদ্রিদকে কোপা ডেল রে’র শিরোপা উপহার দিয়েছেন আনচেলত্তি। তাকে নিয়ে রদ্রিগেজ বলেন, ‘আনচেলত্তি এমন একজন কোচ যার মধ্যে নতুন নতুন প্রতিভা খেলানোর লক্ষ্য ও সাহস আছে।


অন্য কোন কোচদের অসম্মান করছি না। ব্রাজিলেও অনেকে আমাদের নজরে আছেন।এই পদের জন্য তারাও যোগ্য। কিন্তু আমাদের একটি পরিকল্পনা আছে যার সাথে আনচেলত্তির লক্ষ্য পুরোপুরি মিলে যায়।’

এদিকে ব্রাজিলের প্রবল আগ্রহ থাকলেও ২০২৪ সালের জুন পর্যন্ত রিয়ালেই থাকতে চান আনচেলত্তি। তবে তাকে ব্রাজিলের কোচ হতে রাজি করানোর ব্যাপারে এখনো আশাবাদী রদ্রিগেজ, ‘আমাদের মধ্যে এই আত্মবিশ্বাস আছে যে আমরা তাকে রাজী করাতে পারবো। লা লিগা শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। যদিও ইতোমধ্যেই বার্সেলোনা শিরোপা নিশ্চিত করেছে। কিন্তু আমাদের মৌসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাকে দলে আনার ব্যাপারে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে।’

রদ্রিগেজ জানিয়েছেন তিনি আনচেলত্তির চুক্তির পরিস্থিতি বুঝতে পারছেন। কিন্তু আনচেলত্তিও যে ব্রাজিল জাতীয় দলের ব্যপারে আগ্রহী সেটাও তিনি জানেন। রদ্রিগেজ বলেন, ‘আমি যদি তার জায়গায় থাকতাম এবং আমার চুক্তি নিয়ে জোর করা হতো, তাহলে আমি হয়তো দ্বিতীয় কোনো চিন্তা করতাম। আমি জানি, ব্রাজিল জাতীয় দলের প্রতি তার মনোযোগ আছে। অনেক খেলোয়াড়ের সাথে আনচেলত্তি আগে থেকেই পরিচিত যারা এখনো জাতীয় দলে খেলছে।’