মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:৪৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এগারো বছর পর ফের বাবা হচ্ছেন টালিউড অভিনেতা জিৎ

এগারো বছর পর ফের বাবা হচ্ছেন টালিউড অভিনেতা জিৎ

এগারো বছর পর ফের বাবা হচ্ছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। স্ত্রী মোহনা মাদনানির বেবি বাম্পের ছবি পোস্ট করে এ ঘোষণা দিয়েছেন নায়ক নিজেই।

ইনস্টাগ্রাম পোস্টে জিৎ লিখেছেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের আরেকটি সন্তান আসছে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’ তারপর থেকে নেটিজেনদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন জিৎ। শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।


নীল রঙের পোশাক পরে ‘ম্যাটারনিটি শুট’ করেছেন মোহনা। আর তার সঙ্গী হয়েছেন জিৎ ও তাদের কন্যা। এসব ছবিতে প্রকাশ্যে মোহনার স্ফীতোদর। ছবি দেখে বোঝা যাচ্ছে, দ্বিতীয় সন্তান আগমনের খুব বেশি দেরি নেই।


২০১১ সালের ফেব্রুয়ারিতে স্কুল শিক্ষিকা মোহনাকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার ঘর আলো করে জন্ম নেয় তাদের মেয়ে। দীর্ঘ ১১ বছর পর দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন এই নায়ক।

কয়েক দিন আগে প্রকাশ্যে এসেছে জিৎ এর নতুন সিনেমার প্রথম ঝলক। ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে নতুন সিনেমা ‘মানুষ’। বর্তমানে সিনেমার প্রচারের ফাঁকে নায়ক যে এমন খবর শোনাবেন, সেটা কেউই হয়তো আশা করেননি।