মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:১৬:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নগর উন্নয়নে ভালো কাজ করার প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

নগর উন্নয়নে ভালো কাজ করার প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর উন্নয়নে জনসেবা কার্যক্রমে যতই বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র আসুক, নগরবাসীকে সাথে নিয়ে সব উন্নয়নমূলক ভালো কাজ চলমান থাকবে এবং অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

 

মঙ্গলবার রাজধানীর মিরপুরে আয়োজিত ‘শিশু সুরক্ষায়’ ও যুব কর্তৃক গৃহীত পদক্ষেপ প্রদর্শনমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

 

ওয়ার্ড ভিশনের উদ্যোগে আয়োজিত প্রদর্শনী অনুষ্ঠানে প্রশাসক আরো জানান, একটা পর্যায়ে গিয়ে আমি অবশ্যই সফল হবো।

 

তিনি বলেন, ৪১ বছর রাজনৈতিক জীবনে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে আজ আমি এখানে এসেছি এবং ভালো কাজের ক্ষেত্রে অনেক বাধা-বিপত্তি থাকে। এক্ষেত্রে থেমে থাকলে চলবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে।

 

তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল শিশু ও অভিভাবকদের নগর উন্নয়নে ভালো কাজ করার আহ্বান জানান এবং ভালো কাজের ক্ষেত্রে সকলের পাশে থাকার অঙ্গীকার পুনঃব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রতিনিয়ত পরিশ্রম করে নগরবাসীর জন্য সচেতনতামূলক ও উন্নয়নমূলক সংবাদ প্রচারের জন্য ধন্যবাদ জানান এবং ঢাকা উত্তর উত্তর সিটি কর্পোরেশনের সব ভালো উদ্যোগ ও জনসেবামূলক কার্যক্রম সঠিকভাবে প্রচারের অনুরোধ জানান।

 

অনুষ্ঠানে আগত অভিভাবক এবং নগরবাসীকে বর্ষা মৌসুমে প্রত্যেককে বাসা-বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নসহ বাড়ির ছাদ, ছাদ বাগান ও অন্যান্য স্থানে জমে থাকা পানি ফেলে দেওয়ার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সহযোগিতার আহ্বান জানান।

 

এ সময় প্রশাসক বলেন, ‘ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা’ সফল করতে হলে আগে নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং পরে সবুজায়ন করতে হবে।

 

মানুষকে সচেতন করার পাশাপাশি সমাজের অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য ওয়ার্ড ভিশনকে ধন্যবাদ জানান এবং লেগুনা ও রিকশাসহ বিভিন্ন যানবাহনে কর্মরত শিশুদের জন্য ভালো কিছু করার আহ্বান জানান।

 

এর আগে প্রশাসক প্রদর্শনীতে বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিশুদের উদ্ভাবনী ক্ষমতা ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।