বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:০৪:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দিনের শুরুতেই সাফল্য টাইগারদের

দিনের শুরুতেই সাফল্য টাইগারদের

পাহাড়সম টার্গেট ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৪৫ রান নিয়ে আজ শনিবার ঢাকা টেস্টের চতুর্থ দিন শুরু করেছিল আফগানিস্তান। চেষ্টা করছিল দ্রুত রান তোলার। কিন্তু দিনের তৃতীয় ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার এবাদত হোসেন। তার বলে লিটন দাসের গ্লাভসবন্দি হয়ে ফিরেন নাসির জামাল (৬)।

এর আগে গতকাল ম্যাচের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায় আফগানিস্তান। শরীফুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ইব্রাহিম জারদান (০)। রিভিউ নিয়েও তিনি বাঁচতে পারেননি। আফগানদের চাপে রাখতে স্লিপে পাঁচ ফিল্ডার দাঁড় করিয়ে দেন অধিনায়ক লিটন দাস।


সেইসঙ্গে কখনো ছিল এক গালি এবং এক শর্টলেগ। সব মিলিয়ে কিপারসহ ৮ জন! দ্বিতীয় ওভারে ফের শিকারীর ভূমিকা নেন তাসকিন। তার বলে আব্দুল মালিক (৭) ধরা পড়েন লিটন দাসের গ্লাভসে। ১২ রানে নেই ২ উইকেট।

৬ষ্ঠ ওভারে তাসকিন আহমেদের ভয়ংকর এক বাউন্সার হেলমেটে লাগায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি (১৩)। পরে অলোকস্বল্পতায় বিকাল ৫টার দিকে তৃতীয় দিনের খেলার সমাপ্তি টানা হয়। রহমত শাহ ১০* আর নাসির জামাল ৫* রানে অপরাজিত ছিলেন।