সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১১:২৫:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বেনজীর আহমেদ বোট ক্লাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন:

বেনজীর আহমেদ বোট ক্লাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন:

ঢাকা প্রেস নিউজঃ

ঢাকার নিকটবর্তী সাভারের বোট ক্লাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
১৩ জুন ক্লাবের উপদেষ্টা রুবেল আজীজকে চিঠি দিয়ে তিনি পদত্যাগ করেন বলে বোট ক্লাবের নির্বাহী কমিটির সদস্য ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ সমকালকে নিশ্চিত করেছেন।

 

নাসির ইউ মাহমুদ জানিয়েছেন, বেনজীর আহমেদ ব্যক্তিগত কাজের জন্য পরিবারের সাথে দেশের বাইরে আছেন। এই কারণেই তিনি ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করতে পারছেন না।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বেনজীর আহমেদ ও তার পরিবারের সম্পদের উৎস তদন্ত করছিল। তদন্তের মধ্যেই গত ৪ মে তিনি সপরিবারে দেশ ছাড়েন।

বেনজীর আহমেদের পদত্যাগের পর রুবেল আজীজকে বোট ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

 

তিনি ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের পুলিশের 21তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত তিনি র‍্যাবের মহাপরিচালক ছিলেন।

এছাড়াও, তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন।