মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৬:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ৯ জন। এর ফলে গত ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ হাজার ৮০৪ জনে।

 

এদিকে গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামরোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১৩৯ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৩৩ জনে।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ হাজার ১৮৪ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ৫০৩ জন।

 

মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হলেও ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত সারা দেশে সন্দেহজনক হামে মোট ৫৭৩ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৩ জন।