মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:১২:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১৫ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক বাধার মুখে ওই প্রচেষ্টা ব্যর্থ হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
 

শনিবার সকালে বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে ১টার দিকে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফ। তাদের মধ্যে দুইজন পুরুষ, আটজন নারী ও পাঁচজন শিশু ছিল। একটি নৌকাযোগে নদীপথে তাদের বাংলাদেশের দিকে পাঠানো হচ্ছিল।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌকাটি সীমান্তের শূন্যরেখার কাছে পৌঁছালে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এতে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে রাত পৌনে ৩টার দিকে বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের কোটালপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা ওই ১৫ জনকে পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের ঘটনা ঘটতে না পারে।
 

উল্লেখ্য, এর আগেও গত ৪ জুন গভীর রাতে একই উপজেলার বাংগাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। সে সময় সীমান্ত এলাকার আলোকসজ্জা বন্ধ করে পুশইনের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।