বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:১৩:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্বর্ণ জয় বাংলাদেশের এশিয়া কাপ আর্চারিতে

স্বর্ণ জয় বাংলাদেশের এশিয়া কাপ আর্চারিতে

পদক জয়ের লক্ষ্যে চায়নিজ তাইপেতে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-১-এ পা রেখেছিলেন দিয়া সিদ্দিকী। যদিও ব্যক্তিগতভাবে কোনো পদক তিনি জিততে পারেননি। তবে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে হাকিম আহমেদ রুবেলের সঙ্গে জুটি বেঁধে স্বর্ণ জিতলেন দিয়া। রবিবার ফাইনালে কাজাখস্তানকে ৫-৩ সেটে হারিয়েছে বাংলাদেশের এই জুটি।

স্বর্ণ জয় বাংলাদেশের এশিয়া কাপ আর্চারিতে

হাকিম আহমেদ ও দিয়া সিদ্দিকীর জুটি সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিল। এর আগে কোয়ার্টারফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারিয়েছিল মালয়েশিয়াকে।

এ টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশের ৯ সদস্যের দল। ১০ ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নিয়েছে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে।