সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:৫১:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বিগত তিন নির্বাচনকে ভালো বলাদের পর্যবেক্ষণ ছাড়: সিইসি

বিগত তিন নির্বাচনকে ভালো বলাদের পর্যবেক্ষণ ছাড়: সিইসি

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক অংশ নেবেন। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন সংস্থা চিঠি দিয়ে আগ্রহ জানিয়েছে। তবে বিগত তিনটি নির্বাচনকে ‘ভালো’ বলে সার্টিফিকেট দেওয়া পর্যবেক্ষকদের এবার আমন্ত্রণ জানানো হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
 

মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।
 

তিনি বলেন, “নির্বাচন প্রস্তুতি জানতে চেয়েছেন কানাডার হাইকমিশনার। আমরা আমাদের পরিকল্পনা ও প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেছি। ভোটারদের সচেতন করতে নানা কার্যক্রম হাতে নিয়েছি এবং প্রশিক্ষণের উদ্যোগও জানানো হয়েছে।”
 

কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপব্যবহার প্রসঙ্গেও আলোচনা হয়েছে জানিয়ে সিইসি বলেন, “ওনারা এই বিষয়ে আমাদের পরামর্শ দেবেন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের অঙ্গীকারে তারা সন্তুষ্ট।”
 

নাসির উদ্দিন আরও জানান, “কানাডা আমাদের বিভিন্নভাবে সহায়তা করতে চায়, বিশেষ করে ব্যালট প্রকল্পে বা অন্য কোনো মাধ্যমে।”