মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৩:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

হজ শেষে দেশে ফিরেছেন ৫১ হাজার ৬১৫ জন হাজি

হজ শেষে দেশে ফিরেছেন ৫১ হাজার ৬১৫ জন হাজি

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

পবিত্র হজ পালন শেষে বুধবার (২৫ জুন) রাত পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫১ হাজার ৬১৫ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫ হাজার ৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৬ হাজার ৬০৮ জন হাজি।
 

বৃহস্পতিবার (২৬ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
 

হাজিদের দেশে ফেরাতে এখন পর্যন্ত মোট ১৩৪টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৫৮টি, সাউদিয়া এয়ারলাইনস ৫৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট। এ তিনটি এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন যথাক্রমে ২২ হাজার ১৪৯ জন, ২১ হাজার ২৫ জন এবং ৮ হাজার ৪৪১ জন হাজি।
 

হজ পালনকালে সৌদি আরবে ৩৮ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাঁদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। মৃত্যুর স্থান অনুযায়ী ২৫ জন মারা গেছেন মক্কায়, ১১ জন মদিনায় এবং জেদ্দা ও আরাফায় ১ জন করে।
 

এছাড়া, সৌদি আরবের সরকারি হাসপাতালগুলো এখন পর্যন্ত ৩০৮ জন বাংলাদেশি হাজিকে চিকিৎসা সেবা দিয়েছে, যাদের মধ্যে এখনও ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
 

উল্লেখ্য, হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ঢাকায় অবতরণ করবে আগামী ১০ জুলাই।