বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৫:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

রূপগঞ্জে ঋণের চাপ সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

রূপগঞ্জে ঋণের চাপ সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-


 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঋণের চাপ সহ্য করতে না পেরে তোফাজ্জল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায়।
 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক শেখর মিয়া।
 

তিনি জানান, তোফাজ্জল হোসেন কুমিল্লা সদর থানার মৃত আব্দুল কাদেরের ছেলে। তিনি বর্তমানে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের সাবেক ইউপি সদস্য বজলুর রহমানের বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন। তোফাজ্জল হোসেন বিভিন্নজনের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ গ্রহণ করেছিলেন।
 

শেখর মিয়া আরও জানান, ঋণের বিষয়ে শনিবার বিকেলে তোফাজ্জল হোসেনের ছেলে-মেয়েদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর পর সন্ধ্যায় তিনি ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
 

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।