সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০২:১৬:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

বড়াইগ্রামে তিনটি অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন সহায়তা প্রদান

বড়াইগ্রামে তিনটি অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন সহায়তা প্রদান

ঢাকা প্রেস
মোঃ সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-



নাটোরের বড়াইগ্রামে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার, দরিদ্র রোগী এবং প্রতিবন্ধী শিশুদের মধ্যে সহায়তা প্রদানের জন্য আজ বৃহস্পতিবার (২০২৩-০৭-২০) তিনটি সরকারি অধিদপ্তরের আয়োজনে আলাদা আলাদা অনুষ্ঠানের মাধ্যমে ঢেউটিন, চেক এবং হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

 

বড়াইগ্রামে তিনটি অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন সহায়তা প্রদান


প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ঢেউটিন ও চেক বিতরণ:

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর ১৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস সভাপতিত্ব করেন এবং নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 

বড়াইগ্রামে তিনটি অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন সহায়তা প্রদান — ছবি ২

 

দরিদ্র রোগীদের জন্য চেক বিতরণ:

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর সরকারি বরাদ্দকৃত তহবিল থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, থ্যালাসেমিয়া, প্যারালাইসিস ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ২৫ জন রোগীকে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করেছে।
 

বড়াইগ্রামে তিনটি অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন সহায়তা প্রদান — ছবি ৩

 

প্রতিবন্ধী শিশুদের জন্য হুইলচেয়ার বিতরণ:

উপজেলা শিক্ষা অফিস প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন পাঁচজন প্রতিবন্ধী শিশুর মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে।

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা এম রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের এবং সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
 

এই উদ্যোগের মাধ্যমে সরকার প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত, দরিদ্র রোগী এবং প্রতিবন্ধী শিশুদের প্রতি সহায়তার হাত বাড়িয়েছে।