বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৫:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

হত্যা না আত্মহত্যা? কাঞ্চন নগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য

হত্যা না আত্মহত্যা? কাঞ্চন নগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য

মোঃ করিম, বিশেষ প্রতিনিধি:-


 

চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চন নগরের হলি পাড়ায় গৃহবধূ সাজু বেগমের (৩০) মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা ও বিতর্ক। নিহতের স্বামী দাবি করছেন এটি আত্মহত্যা, অপরদিকে পরিবারের অভিযোগ—এটি পরিকল্পিত হত্যা।
 

শনিবার (২১ জুন) সকালে নিজ ঘরের ছাদের বিমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সাজু বেগমের নিথর দেহ। এ দৃশ্য দেখে থমকে যায় পাড়ার মানুষ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবর, তৈরি হয় তীব্র চাঞ্চল্য।
 

৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাজু বেগমের স্বামী নেজাম উদ্দীন জানান, “গতকাল সন্ধ্যায় আমার ভাইয়ের স্ত্রীর সঙ্গে ওর ঝগড়া হয়। রাতে আমি ঘুমিয়ে পড়ি, ভোরে উঠে দেখি রান্নাঘরের পাশের রুমে ও ঝুলে আছে।”
 

তবে এই বক্তব্য মানতে নারাজ নিহতের পরিবার। বাবার অভিযোগ, “আমার মেয়েকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হতো। তাকে শারীরিক ও মানসিকভাবে কষ্ট দিয়ে শেষমেশ হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা কোনো আত্মহত্যা নয়—সাজানো নাটক।”
 

নিহত সাজুর এটি ছিল দ্বিতীয় বিয়ে। আগের সংসারে তার এক ছেলে রয়েছে। অপরদিকে স্বামী নেজামের প্রথম ঘরে রয়েছে চার সন্তান। নতুন সংসারে কলহ ছিল নিত্যদিনের সঙ্গী। পরিবারের দাবি, এসব কলহই মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সাজুকে।
 

খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।
 

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন, “প্রাথমিকভাবে আত্মহত্যার আলামত দেখা গেলেও বিষয়টি সন্দেহজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
 

এদিকে এলাকায় ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলছে—এই মৃত্যু কি সত্যিই আত্মহত্যা, নাকি পারিবারিক সহিংসতার মর্মান্তিক পরিণতি?
 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মুছা আলম।