সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৫:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুড়িগ্রামে ১০ শহীদ পরিবারকে অনুদান দিলেন তারেক রহমান

কুড়িগ্রামে ১০ শহীদ পরিবারকে অনুদান দিলেন তারেক রহমান

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত কুড়িগ্রামের ১০টি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

 

কুড়িগ্রামে ১০ শহীদ পরিবারকে অনুদান দিলেন তারেক রহমান


 

চব্বিশের গণআন্দোলন চলাকালে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় নিহত ১০ জন হলেন— শহীদ গোলাম রব্বানী, শহীদ আশিকুর রহমান, শহীদ নূর আলম, শহীদ রাশেদুল ইসলাম, শহীদ রায়হানুল ইসলাম, শহীদ সৈকত, শহীদ মো. আব্দুল্লাহ আল তাহির, শহীদ কামাল আহম্মেদ বিপুল, শহীদ শফিকুল ইসলাম ও শহীদ শফিকুল ইসলাম শফি।

মঙ্গলবার দুপুরে (১৫ জুলাই) কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান মাঠে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবারগুলোর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন— দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

 

কুড়িগ্রামে ১০ শহীদ পরিবারকে অনুদান দিলেন তারেক রহমান — ছবি ২


 

পাশাপাশি সংশ্লিষ্ট শহীদ পরিবারের প্রতি আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন— সংগঠনটির আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
 

কুড়িগ্রামে অনুষ্ঠিত মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন— বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।
 

এছাড়া আরও উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, কুড়িগ্রামের সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক হাসিবুর রহমান ও মো. ফজলুল হক।
 

এসময় কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবের পরিচালনায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।