সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৬:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ঝিনাইদহে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪২০ টাকা দরে

ঝিনাইদহে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪২০ টাকা দরে

ঝিনাইদহের বাজারগুলোতে প্রতিকেজি কাঁচা মরিচ ৪২০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত কয়েকদিনের ব্যবধানে হঠাৎ করে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় নিম্নআয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। শনিবার (১৩ জুলাই) সকালে দিকে শহরের নতুন হাটখোলা, পাগলাকানাই ও ওয়াপদা বাজার ঘুরে দেখা যায়, ৪২০ টাকা দরে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।

 

ওয়াপদা বাজারের সবজি ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, গত সপ্তাহে বাজারে কাঁচা মরিচ প্রতিকেজি ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু হঠাৎ পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।


নতুন হাটখোলা বাজারের সবজি ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, টানা বৃষ্টির কারণে ক্ষেতে মরিচ নষ্ট হচ্ছে। এতে সরবরাহ অনেকটাই কমে গেছে। তাই দাম বেড়ে গেছে। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী বলেন, নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে। আগামীকাল থেকে সেটা আরো জোরদার করা হবে।