সারাদেশে চলছে তীব্র তাপপ্রবাহ। হঠাৎ তাপমাত্রার এমন উর্ধ্বগতিতে সবারই হাঁসফাঁস অবস্থা। এর ফলে একদিকে যেমন বাড়ছে অস্বস্তি, তেমনি বাড়ছে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা। পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। যারা অসুস্থ হচ্ছেন তাদের অনেকেই বুঝতে পারছেন না আসলে তারা কী কারণে অসুস্থ হয়ে পড়ছেন। তবে ছোট ছোট কিছু পদক্ষেপে সহজেই এ অসুস্থতার ঝুঁকি এড়ানো সম্ভব। সেইসঙ্গে সম্ভব আশপাশে গরমে অসুস্থ হয়ে পড়া কোনো মানুষের জীবন রক্ষাও।
কীভাবে বুঝবেন আপনি ডিহাইড্রেশনে ভুগছেন?
-
ক্লান্তিবোধ করা
-
মাথাব্যথা হওয়া
-
তৃষ্ণাবোধ
-
মাথা ঝিম ঝিম করা
-
দুর্বলতা অনুভব করা
-
ঘুম ঘুম ভাব
-
গলা শুকিয়ে যাওয়া
-
প্রস্রাব কম হওয়া
-
মাংসপেশির দুর্বলতা
-
হজমে সমস্য হওয়া







