মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:২০:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এবার মুখ খুললেন অপু বিশ্বাস মঞ্চে পড়ে যাওয়া নিয়ে

এবার মুখ খুললেন অপু বিশ্বাস মঞ্চে পড়ে যাওয়া নিয়ে

গানের শেষভাগে অপু বিশ্বাসকে কোলে তুলে নিতে গিয়ে মঞ্চে ফেলে দেন সহ-অভিনেতা চিত্রনায়ক নিরব। "বিয়াইনসাব, আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনসি" গানের সঙ্গে নাচছিলেন নায়িকা অপু বিশ্বাস ও নায়ক নিরব। 

নাচের শেষ অংশে অপুকে কোলে তোলার চেষ্টা করেন নিরব। কিন্তু এতেই ঘটে ঝামেলা। অপুকে কোলে নিতে গিয়ে মঞ্চের ওপর ফেলে দেন। নিরব নিজেও পড়ে যান। আর এই দৃশ্যের ভিডিও হুহু করে ভাইরাল হয়ে পড়ে। এর আগে কালের কণ্ঠের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন চিত্রনায়ক নিরব। এবার অপু বিশ্বাস জানালেন, নেটিজেনদের কটাক্ষে মোটেও বিচলিত নন তিনি। 
 
অপু বিশ্বাস বলেন, দুর্ঘটনাবশত এটা হয়েছে। স্টেজে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গেই আমরা আবার নাচ শুরু করি। কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম বিষয়টি ভাইরাল হয়ে গেছে। এমনকি আমি যেখানে জিম করি সেখানে অনেকেই জিম করেন। সবার সঙ্গে কথা বলা বা আলাপ করা হয়ে ওঠে না। আজ সকালে এক আন্টি আমাকে দেখতে আসেন। তিনি এসেই আমাকে খুঁজছিলেন।


আদতে এটাকে ইতিবাচকভাবেই দেখছেন অভিনেত্রী। অপু বিশ্বাস বলেন, "এখানে আমি বা নিরব কোনো অপরাধ করিনি। দুর্ঘটনা সব সময়ই দুর্ঘটনা। অনেকেই ফোন করে আমার খোঁজখবর নিয়ছেন- অসুস্থ কি না জানতে চেয়েছেন। এমন দুর্ঘটনা না হলে কাছের মানুষদের এমন ভালোবাসা বুঝতে পারতাম না। তা ছাড়া আমার ভক্তরাও বিষয়টি নিয়ে ভালোবাসা প্রকাশ করে পোস্ট করেছেন। পড়ে গিয়ে কিছুটা অপ্রস্তুত হলেও আমি মনে করি এটা স্বাভাবিক ঘটনা। 

অপু আরো বলেন, ঈদে আমার "লাল শাড়ী" সিনেমাটি মুক্তি পাবে। এ ছাড়া আমার আর নিরবের "ছায়া বৃক্ষ" মুক্তির অপেক্ষায় আছে। নিন্দুকদের কারণে অনেকেই এখন "ছায়া বৃক্ষ" সিনেমাটির নাম জেনেছেন। নতুন করে আলোচনা হচ্ছে। তবে অনেকেই বিষয়টি নিয়ে প্রতিবাদও করেছেন।