বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৪:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মুন্সিগঞ্জে ছাত্র-জনতার ওপর গণহত্যা ঘটনায় ২৩০ জনের নামে নতুন মামলা। 

মুন্সিগঞ্জে ছাত্র-জনতার ওপর গণহত্যা ঘটনায় ২৩০ জনের নামে নতুন মামলা। 

জিহাদ হোসেন-বিশেষ প্রতিনিধি:-



মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট শহরের কৃষি ব্যাংকের সামনে ছাত্র-জনতার ওপর হামলা গণহত্যা হুকুমের নির্দেশ দাতাদের বিরুদ্ধে জেলা বিজ্ঞ সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ (৮০) কে প্রধান আসামি করে ২৩০ জনের নামে নতুন মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

 

মামলার উল্লেখ্য সুত্রে জানা যায় বিজ্ঞ সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সি আর মামলা নং ৪৩২ ধারা: ১৪৩/ ১৪৭/১৪৮/ ১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৪২৭/১১৪/৫০৬ বাদীনি- মোঃ মুক্তার হোসেন (৪৪) পিতাঃ আ: সামাদ ঠিকানা মানিকপুর মুন্সিগঞ্জ।
 

এমামলায় পলাতক আসামিরা হলেন ১/ জেলা সাবেক আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ ২/ সাবেক সাগুফতা ইয়াসমিন এমিলি মুন্সিগঞ্জ ২ - আসনের সংসদ সদস্য ৩/ ফজিলাতুন্নেছা ইন্দিরা সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ৪/ সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ ৫/ এডভোকেট মৃণাল কান্তি দাস মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ৬/ হাজী ফয়সাল বিপ্লব সাবেক মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের জেলা সভাপতি ও ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো: মহিউদ্দিন ও সামছুল কবির মাস্টার, আফছার উদ্দিন ভূইয়া, মিরকাদিম পৌরসভার আওয়ামী লীগের সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিন, পঞ্চসার ইউনিয়ন সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা ও হাজী গোলাম কিবরিয়াসহ, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর, শহর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম নোবেলসহ আরো অনেকের নামে মামলা হয়েছে।
 

এবিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, সার্বক্ষণিক যৌথবাহিনী অভিযান চেষ্টা চলছে তদন্তে সাপেক্ষে আইনের আওতায় আনা হবে। 
 

এবিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘব বোয়াল চুনোপুঁটি কেউ ছাড় পাবে না। যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি।অপারেশন ততদিন চলবে যতদিন ডেভিল মুক্ত না হবে।