বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৫:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

কাউকে বাদ দিয়ে বাকিদের নিয়ে নির্বাচন করা হলে সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না: জি এম কাদের

কাউকে বাদ দিয়ে বাকিদের নিয়ে নির্বাচন করা হলে সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না: জি এম কাদের

ঢাকা প্রেস নিউজ


জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, কাউকে বাদ দিয়ে বাকিদের নিয়ে নির্বাচন করা হলে সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না। এমন নির্বাচনে জয়ী হওয়া সম্ভব হলেও তা প্রকৃতপক্ষে অবাধ নির্বাচন হিসেবে গণ্য করা যায় না।

 

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে রংপুর নগরীর নিউ সেনপাড়ায় তার বাসভবন স্কাই ভিউতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
 

জি এম কাদের আরও বলেন, অবাধ নির্বাচন বলতে বোঝায়, প্রতিটি ভোটার বাধাহীনভাবে ভোট দিতে পারবেন এবং যে কেউ প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে পারবেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী কমিয়ে দিয়ে সহজে জয়ী হওয়ার চেষ্টা করলে তার ফল ভালো হয় না, যার প্রমাণ আওয়ামী লীগ। তারা এমন কাজ করতে গিয়ে জনগণের প্রতিক্রিয়ার মুখে পড়েছে। ভবিষ্যতে যে কেউ এমন কাজ করলে একই ধরনের পরিণতির শিকার হবে। তাই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।
 

এর আগে রাত সাড়ে ৮টায় তিনি ঢাকা থেকে সড়কপথে রংপুরে তার পৈত্রিক বাসভবনে পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, যুবসংহতির কেন্দ্রীয় নেতা হাসানুজ্জামান নাজিমসহ অন্যান্য নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।